

দ্বাদশ সংসদর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে ছয়জনকে নিয়োগ দেয়া হয়েছে। নতুন মন্ত্রিসভা গঠনের পর তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে। এ তালিকায় আগের পাঁচ উপদেষ্টার সঙ্গে নতুন করে যোগ হচ্ছেন ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। নতুন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হচ্ছেন- ড. মসিউর রহমান, ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সালমান ফজলুর রহমান, গওহর রিজভী ও তৌফিক-ই-এলাহী চৌধুরী।প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ছয়জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়েছে। উপদেষ্টা পদে তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।



