

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এ বিজয় জনগণের বিজয়। এ বিজয় গণতন্ত্রের বিজয় বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (১২ জানুয়ারি) নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন খাতায় তিনি এ মন্তব্য লেখেন।সরকারপ্রধান লেখেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। এ বিজয় জনগণের বিজয়। এ বিজয় গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে উঠবে ইনশা আল্লাহ। লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী এবং ১১ প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। তাদেরকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


