'ভেঙে মোর ঘরের চাবি' গেয়ে রিজভী তালা ভেঙেছে কি না জানি না: প্রধানমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


'দেখলাম তারা অফিসের তালা ভাঙছে। রবীন্দ্রনাথের সেই গানটাই মনে পড়লো। ভেঙে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে। আমি ঠিক জানি না, রিজভী সাহেব এই গান গাইতে গাইতে তালা ভেঙেছে কি না। তালা ভেঙে কাকে বের করেছে তা-ও জানি না'— বলছিলেন শেখ হাসিনা।আড়াই মাস পর ফটকের তালা ভেঙে গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেন বিএনপির নেতাকর্মীরা। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকেন। সে সময় তালা ভাঙার প্রসঙ্গে এ কথা বলেন সরকারপ্রধান।তিনি আরও বলেন, তালাটা লাগালো কে? পুলিশ যদি সিল করতো, সিলগালা কই? এই তালায় সিলগালা ছিল না। এটি একটি ভালো তালা। তা হাতুড়ি দিয়ে ভাঙছে। বলছে চাবি পাচ্ছে না, কারণ চাবি খো গেয়া। জানি না ওই গান গাচ্ছিল কি না… হাম তুম এক কামরা মে বন্ধ হো, আর চাবি খো গেয়াশনিবার (১৩ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।নতুন করে অর্থনীতিতে ধাক্কা আসতে পারে বলেও এ সময় শঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, রুশ-ইউক্রেন যুদ্ধ লাগলো, তার ওপর স্যাংশন, পরিবহন-পরিচালন খরচ, জিনিসের দাম বাড়লো… ফিলিস্তিনে ইসরায়েল হামলা করলো, এ নিয়ে আমরা নিন্দা জানাই। সবসময় আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি। এ অবস্থায় জিনিসের দাম আরও বাড়বে। এরমধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করলো। এটা যখন শুরু হয়ে গেলো তখন তো অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই।উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা সরকারে এখন মূল কাজ বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া, দেশে খাদ্য উৎপাদন বাড়াতে আবারও তাগিদ দেন শেখ হাসিনা।



