Ad

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পার্বত্যবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
IMG-20240113-WA0004
Durbin News

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধানমন্ত্রীর সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও যথাযথ মর্যাদায় গভীর শ্রদ্ধা নিবেদন করেন।আজ দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা বিগত ০৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্যবাসীর ভোটের ম্যান্ডেট নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১১ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে নিয়োগ লাভ করেন। পার্বত্য চট্টগ্রামের সকল ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠী সম্প্রদায়ের সাথে সম্প্রীতির বন্ধনে সকলের ভাগ্যোন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়েছেন বিজয়ী সংসদ সদস্য পার্বত্য প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি আগামি পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকার প্রদান করেছেন।জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পার্বত্যবাসীর সুখ-স্বাচ্ছন্দের সুব্যবস্থা করার লক্ষ্যে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাঁচ বারের মতো প্রধানমন্ত্রী নিবাচিত হওয়ায় আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁর কাছে আমি খাগড়াছড়ির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃাতৃস্নেহে পার্বত্য চট্টগ্রামবাসীকে ভালোবাসেন এবং পার্বত্যবাসীর ভাগ্যোন্নয়নের জন্য তিনি খুবই আন্তরিক। যে কারণে বারবার পার্বত্যবাসীর দুর্যোগ, বিপর্যয়ে বা এলাকাবাসীর মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়, তা নিরসনে তিনি অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন ও আমাদের তাৎক্ষণিক সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নির্দেশনা প্রদান করেন। একইসাথে বাংলাদেশের উন্নয়নের মূল স্রোতধারার সাথে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আন্তরিকভাবে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তাঁর নিরন্তর পরিশ্রমের কারণে পার্বত্য চট্টগ্রাম এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত।খাগড়াছড়ি পার্বত্যবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল বলেন, পার্বত্যবাসীর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য পার্বত্যবাসী আমাকে ভোটের ম্যান্ডেট দিয়ে জাতীয় সংসদ নির্বাচিত করেছেন। আমি পার্বত্যবাসীর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের মূল ধারায় সাথে সম্পৃক্ত রেখে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। একইসাথে আমি পার্বত্যবাসীর সুসম বন্টনের বিষয়েও সুদৃষ্টি রাখারও অঙ্গিকার করছি। বাংলাদেশের উন্নয়নের স্রোতধারার সাথে অনন্য এক মাত্রায় পার্বত্য চট্টগ্রামকে পৌঁছানোর জন্য সবসময়ই পার্বত্য প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা সচেষ্ট রয়েছেন বলে অভিমত প্রকাশ করেন। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল বলেন, একটা বড় পরিসরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। পৃথিবীর সব জায়গাতেই চ্যালেঞ্জ রয়েছে, তারপরও চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে পার্বত্য চট্টগ্রামে একসময় যে সংঘাত ছিল, ভ্রাতৃঘাতী ছিল, ভুল বুঝাবুঝি ছিল, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে একটা বড় ধরনের প্রাচীর তৈরি করা রাখা হয়েছিল তা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর অত্যন্ত দক্ষতার সাথে চুক্তির মধ্য দিয়েই নিরসন করেছিলেন। চুক্তি অনুসারে কিছু ধারার বাস্তবায়ন এখনও করার বাকি আছে। এবারে আমি চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় এবং পার্বত্যবাসীর সকলের সহযোগিতায় বাকি যে অসামপ্ত ধারাগুলো রয়েছে তা বাস্তবায়নের জন্য আমি কাজ করে যাবো।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad