জাতীয়


যুক্তরাষ্ট্রের বক্তব্যে আওয়ামী লীগে অস্বস্তি নেই


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ জানুয়ারি ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার

যুক্তরাষ্ট্রের বক্তব্যে আওয়ামী লীগে অস্বস্তি নেই
দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বক্তব্য নিয়ে আওয়ামী লীগে কোনো অস্বস্তি নেই। বরং দলটি স্বস্তিতে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। সম্পর্ক আরও ভালো করতে আমরা যথেষ্ট ধৈর্যশীল। পিটার হাসও বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত ভোটের একদিন পরেই মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ, গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।

গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারও বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়নি।

ম্যাথিউ মিলার জানান, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে তারা উদ্বিগ্ন। অন্য পর্যবক্ষেকদের সাথেও তারা তাদের আমাদের মতামত শেয়ার করেছেন, এই নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়নি। নির্বাচনের সময় ও এর আগের মাসগুলোতে সহিংসতার নিন্দা জানানোর কথা জানান তিনি।

এই প্রসঙ্গে আজ সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।