

রাজধানীর মিরপুরে দুই সন্তানকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে বাস ও রিকশার সংঘর্ষে প্রাণ হারালেন সাবিনা ইয়াসমিন (৩১)। এ ঘটনায় তার দুই কন্যা আহত হন।
মঙ্গলবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
সাবিনা ইয়াসমিনের স্বামীর নাম রফিকুল ইসলাম। সাবিনা তার ৯ ও ৫ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে পেছন থেকে একটি তাদের রিকশাকে ধাক্কা দেয়। ফলে রিকশা থেকে পড়ে যান সাবিনা ও তার ২ সন্তান । রিকশা থেকে পড়ার পর সাবিনাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পথচারীরা। পরবর্তীতে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পর বেলা আড়াইটার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।


