পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সানোয়ার হোসেন নামে এক ভারতীয়কে ৩৯শ’ জাল রুপীসহ আটক করেছে বিজিবি ।

মঙ্গলবার (২৯ মার্চ) মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলে দেয়া হয়।

সানোয়ারের ভারতের আসাম রাজ্যের ঝাগড়াপাড়া এলাকার নাগরিক এবং পেশায় একজন ট্রাকচালক।

citytouch 728-X-90

বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেরুল ইসলাম। ঘটনায় বিজিবি বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে সানোয়ারের নামে একটি মামলা দায়ের করেছে।