জাতীয়
রোজায় নিত্যপণ্যের দাম অপরিবর্তনীয় ও কম থাকবে
আসছে রোজায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম অপরিবর্তনীয় ভোক্তাদের নাগালের ভেতর রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই নানা কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নও করা হচ্ছে।
মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এ কথা জানান। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় এদিনের অধিবেশন।
এ সময় টিপু মুনশি বলেন, কিছুদিন আগে পণ্যের মূল্য বাড়লেও কর্তৃপক্ষ কর্তৃক এক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ফলে নিত্যপণ্যের মূল্য কমতে শুরু করে।
জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া ছাড়াও উৎপাদন সম্পর্কিত জটিলতা সৃষ্টি হলে দেশের বাজারে পণ্যের দাম বেড়ে যায়।
তিনি জানান, পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের মন্ত্রণালয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা, দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্ভাবাস সেল-এর মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদফতর, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ট্যারিফ অ্যান্ড ট্রেড কমিশন, টিসিবি এবং কৃষি বিপনন অধিদফতর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে।
এছাড়া তিনি আরও জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকাসহ সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছে। লক্ষ্য একটাই, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ে কেউ যাতে মনোপলি বা অলিগোপালি অবস্থার সৃষ্টি করতে না পারে। এ ব্যাপারে আমরা সবসময় কাজ করে যাচ্ছি।
আরেক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজার দরের কারণে দেশের বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছিল। তবে আমাদের কার্যকর পদক্ষেপের কারনে এই ধরণের নিত্যপণ্যের দাম স্থিতিশীল ও কমে এসেছে।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

.jpg)


