

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার লিলি কেমিক্যাল কোম্পানির কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। মঙ্গলবার রাত ১০টায় উপজেলার ভুলতা দক্ষিণ গোলাকান্দাইল এলাকার কারখানায় আগুন লাগে। সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
অগ্নিদগ্ধরা হলেন- বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী, রাসেল , আকালুও মুজাহিদ ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আমাদের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কেমিক্যাল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি।



