হেড অফ ডিজিটাল মিডিয়া


বিজয় চন্দ্র দাস,নেত্রকোনা প্রতিনিধি : বিদ্যার দেবী সরস্বতীর আগমনী বার্তাকে সামনে রেখে নেত্রকোনায় পাড়া-মহল্লা ও বাসাবাড়িতে চলছে প্রতিমা তৈরিতে রং তুলির কাজ।দেবী বরণ ও পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। পৈতৃক পেশাকে পাল সম্প্রদায়ের কারিগররা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় আর্থিকভাবে লাভবান হতে পারছেন না তারা।সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম এ উৎসব উপলক্ষে নেত্রকোনা শহরের বড়বাজারের বটতলায় বিভিন্ন স্থানে তৈরি করা হয় শত শত প্রতিমা। দূর দূরান্ত থেকে প্রতিমা ক্রয় করে নেয়ার জন্য বিভিন্ন এলাকার ভক্তদের সমাগম ঘটে এখানে।বাঙলা পঞ্জিকা অনুযায়ী, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উদযাপন করা হয়ে থাকে। সে হিসাবে আগামী বুধবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই প্রতিমা শিল্পীরা রঙ-তুলির শেষ আঁচরে সরস্বতী প্রতিমার সৌম্য রূপ ফুটিয়ে তুলেছেন। পদ্মাসনে সরস্বতীকে বসিয়ে বাহন হিসেবে রাজ হাঁস কিংবা ময়ূরকে বাহন হিসেবে রাখা হয়েছে। তবে এখানে দ্বিভূজা এবং চতুর্ভূজা প্রতিমা তৈরি করা হয়েছে। এসব প্রতিমা ২০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এদিকে প্রতিমার জমজমাট হাট বসলেও মন ভালো নেই প্রতিমা শিল্পীদের।এ প্রতিমা তৈরির শিল্পীদের সঙ্গে কথা হয়।তারা জানান, তাদের বাবা-দাদারাও এ হাটে প্রতিমা তৈরি করে বিক্রি করেছেন, এখন তারাও এসেছেন; কিন্তু উপকরণের মূল্য বৃদ্ধির কারণে তাদের খারাপ দিন যাচ্ছে। আগের তুলনায় অর্ধেক প্রতিমা তৈরি করতে হচ্ছে। এসবের মধ্যেও কিছু প্রতিমা থেকে যেতে পারে বলেও শঙ্কা তাদের। জানা গেছে, শত বছর ধরে জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বড়বাজার ও সাতপাই শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের বিশাল প্রাঙ্গণজুড়ে এ প্রতিমা বিক্রির হাট বসে। আশপাশের জেলাসহ বিভিন্ন জায়গা থেকে কারিগররা এক মাস আগে থেকেই সেখানে এসে অবস্থান নিয়ে প্রতিমা তৈরি করে থাকেন। এবার জীবিকার তাগিদে এর কোনোরকম ছন্দপতন ঘটেনি। তারা তৈরি করেছেন প্রতিমা। রঙ করার আগেই অর্ধেক প্রতিমা বায়না করে চুক্তিবদ্ধ হয়ে পড়েছেন অনেকে। প্রতিমার কারিগররা জানিয়েছেন, এবার প্রতিমার হাটে আকারভেদে ছোট, মাঝারি ও বড় প্রতিটি প্রতিমা ২০০ টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর্থিকভাবে লাভবান না হলেও পুরপুরুষের পেশা ও ধর্মীয় অনুভূতিতে আনন্দের জন্য এ পেশায় কাজ করে যাচ্ছেন বলে জানান কারিগররা।জেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক লিটন সরকার জানান, জেলায় বাসা বাড়িতে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুই হাজারের বেশি মন্দির ও মণ্ডবে এবছর সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এজন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।