

রাজধানীবাসীর কাছে ভোগান্তির আরেক নাম যানজট। আর এই সমস্যা উত্তরণে মেট্রোরেল প্রকল্প হাতে নেয় বর্তমান সরকার। দেশের প্রথম এই প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৭৭ শতাংশ। এর মধ্যে প্রথমাংশের ৯০ দশমিক ৬৯ শতাংশ এবং দ্বিতীয় অংশের ৭৫ দশমিক ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। এদিকে এই প্রকল্প নিয়ে নতুন একটি সুসংবাদ হচ্ছে প্রকল্পটি কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হচ্ছে।
এই কাজের জন্য এগিয়ে এসেছে বাংলাদেশহের বন্ধুরাষ্ট্র জাপান। প্রকল্পটির এমআরটি-৬ অংশের কাজ সম্পন্নের জন্য বাংলাদেশ সরকারকে মাত্র ০.৭০ শতাংশ সূদে ১ হাজার ৮২৮ কোটি ইয়েন ঋণ দিবে জাপান সরকার। যার পরিমাণ বাংলাদেশি টাকায় ১ হাজার ৩৫০ কোটি।
এই বিষয়ে ইতিমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির মধ্যে একটি বিনিময় নোট চুক্তি এবং জাপানি উন্নয়ন সংস্থা জাইকার অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়ার সঙ্গে এই সঙ্গক্রান্ত একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উক্ত ঋণের পরিশোধ সময়সীমা ৩০ বছর। আর প্রথম ১০ বছর দিতে হবে না কোন ইন্সটলমেন্ট। আর নতুন করে এই ঋণের অংক যুক্ত হওয়ায় প্রকল্পটির জন্য জাইকার দেওয়া মোট ঋণের পরিমাণ দাঁড়াচ্ছে ১৭ হাজার ৯৪৪ কোটি টাকায়।


