Ad

শিশুর সামনে মাকে গলা টিপে হত্যা, বাবা গ্রেপ্তার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
yPdD7wyMrSEgscJDHHq7WYPIIL76NhrCT4w9Gx3g
Durbin News

চট্টগ্রামে দাম্পত্য কলহের জেরে দুই বছর বয়সী শিশুর সামনে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতের নাম মো. রাসেল (৩০)। নিহতের নাম আমেনা বেগম (২৫)।

বুধবার (৩০ মার্চ) সকাল ১১টায় সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

এর আগে ময়মনসিংহের ভালুকা থানাধীন সীড স্টোর হবিরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে সিআইডির এলআইসি শাখার একটি দল।

মুক্ত ধর জানান, চট্টগ্রামের সীতাকুন্ড থানার বাঁশবাড়িয়া ইউনিয়নের একটি ভাড়া বাসায় সন্তানকে নিয়ে বসবাস করত আমেনা ও রাসেল দম্পতি। গত ২৫ মার্চ রাতে রাতে ওই বাসা থেকে আমেনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের দুই বছরের শিশু সন্তান আমিরুল ইসলাম ওরফে রাতুলের কান্না শুনে পুলিশে খবর দিয়েছিল প্রতিবেশিরা। এই ঘটনায় নিহতের ভাই মো. বাবলু (২৮) বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

সিআইডির এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাসেল জানায়, প্রায় তিন বছর আগে আমেনা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তারা টাঙ্গাইল শহরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং তিনি রিকশা চালাতেন। সম্প্রতি তার আয় রোজগার কমে যায় এবং তিনি নেশার সঙ্গে জড়িয়ে পড়েন। সংসার চালাতে হিমশিম খাওয়ায় যৌতুকের দাবিতে আমেনাকে মারপিট করত রাসেল। বিষয়টি আমেনা তার বাবা মো. জামালকে জানালে তার পরামর্শে স্বপরিবারে সীতাকুন্ডে চলে আসে এবং ৮০০ টাকা ভাড়া একটি বাসা নেয়। পরে রাসেলকে বার আউলিয়া জিরি সুবেদার রুলিং মিলে কাটারম্যান হিসেবে চাকরি নিয়ে দেয় তার শ্বশুর।

মুক্তা ধর আরো জানান, রাসেলের আগেও একটি বিয়ে হয়েছিল। বিষয়টি আমেনা বেগমের কাছে না বলে রাশিদা বেগম নামের ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখত রাসেল। পাশাপাশি নেশার টাকার জন্য যৌতুকের দাবিতে আমেনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। এতে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এরই জেরে ২৫ মার্চ রাতে সন্তানের সামনে আমেনাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায় রাসেল।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad