Ad

অপমানের প্রতিশোধ নিতে ব্যবসায়ীকে হত্যা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
nJovqQBFBdg8nR96zKa1YAQS9Py0K4zSATUSzJdR
Durbin News

নেত্রকোনায় হেকমত আলী (৬২) নামের এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মূল আসামি মাসুদ মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অপমানের প্রতিশোধ নিতেই ঘুম থেকে ডেকে তুলে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয় বলে জানা গেছে।

বুধবার (৩০ মার্চ) বেলা ১১টায় সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

এর আগে গত ২২ মার্চ জামালপুরের সরিষাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করে সিআইডির এলআইসি শাখার একটি দল। মাসুদ নেত্রকোনার দুর্গাপুর থানার মধ্যমবাগান গ্রামের জালাল উদ্দিন উদ্দিনের ছেলে।

সংবাদ সম্মেলনে মুক্তা ধর জানান, গত ২০ মার্চ রাতে মধ্যমবাগান গ্রামের ‘হাবিব ভ্যারাইটিজ স্টোর’ নামের মুদি ও জ্বালানি তেলের দোকানে মাসুদ ও তার সহযোগিরা হেকমত আলীকে ঘুম থেকে ডেকে তুলে মারধর করে। এ পর্যায়ে তার গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে ও কাঠের ডাসা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এই ঘটনায় পরদিন নিহতের ছেলে মাহাবুব আলম (৩২) দুর্গাপুর থানায় মাসুদসহ চার জনের নামে হত্যা মামলা দায়ের করে।

মুক্ত ধর আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাসুদ জানিয়েছে, তিনি পেশায় একজন ড্রাম ট্রাক চালক। দৈনিক ১ হাজার ৫০০ টাকা হাজিরায় সপ্তাহে তিনদিন ট্রাক চালাত। হঠাৎ চাকরি চলে যাওয়ায় তিনি বেকার হয়ে পড়েন। বেকার থাকা অবস্থায় তিনি ‘হাবিব ভ্যারাইটিজ স্টোরে’র মালিক হেকমত আলীসহ বেশ কয়েকজনের কাছ থেকে বাকিতে পণ্য কিনে ঋণগ্রস্ত হয়ে পড়েন।

সিআইডির এই কর্মকর্তা আরো জানান, পাওয়া টাকার দাবিতে হেকমত আলী বিভিন্ন মানুষের উপস্থিতিতে মাসুদকে চাপ দেয় এবং অপমান করে। এর প্রতিশোধ নিতে মাসুদ ২০ মার্চ রাতে হেকমত আলীর দোকনে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে মারধর করে। এ সময় হেকমত তাদের চিনে ফেলায় তাকে গলায় রশি পেঁচিয়ে এবং মাথায় ডাসা দিয়ে আঘাত করে হত্যা করে হামলাকারীরা। পরে তারা দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ দশ লাখ টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে এবং আত্মগোপনে চলে যায়।

এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানায় সিআইডি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad