

প্রকাশিত হয়েছে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রকাশ করা রেজাল্ট অনুযায়ী এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১৯৬৩ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
বুধবার (৩০ মার্চ) দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এরপর ২০১৯ এর ৩ মে হয় প্রিলিমিনারি পরীক্ষা। ঐ বছর ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়, যাতে উত্তীর্ণ হন ২০,২৭৭ জন।
কিন্তু ২০২১ সালে লিখিত পরীক্ষায় প্রিলিতে টেকা প্রায় অর্ধেক চাকরিপ্রত্যাশী বাদ পড়েন। সেখান থেকে এই বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ পেলেন।



