জাতীয়
টয়োটা নাভানা ইন্ডিপেনডেন্স ডে কাপ গল্ফ টুর্নামেন্টে পুরস্কার দিলেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ,১১তম টয়োটা নাভানা ইন্ডিপেনডেন্স ডে কাপ গল্ফ টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
২৯মার্চ (মঙ্গলবার)সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে আর্মি গল্ফ ক্লাবে টয়োটা নাভানা ইন্ডিপেনডেন্স ডে কাপ গল্ফ টুর্নামেন্ট পুরষ্কার বিতরন করা হয়।
চারদিনব্যাপী এ টুর্ণামেন্টে পাচটি ক্যাটাগরিতে ৮০০ জন অ্যামেচার গল্ফারদের নিয়ে এ টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো: সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। যা এ যাবৎকালে বাংলাদেশের যে কোন ক্লাবের সর্বোচ্চ অংশগ্রহণকারী গলফার,এতে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড়ও অংশগ্রহণ করেছেন। টুর্নামেন্টটে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন রেগুলার গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও, ভ্যাটারান উইনার লেফটেন্যান্ট কর্নেল সাহারিয়ার আহমেদ চৌধুরী (অবঃ), সিনিয়র উইনার মি.জাফর ইকবাল সিদ্দিকী,লেডি উইনার: শারমীন জাহাঙ্গীর এবং জুনিয়র উইনার মাস্টার এস এম সিয়াম পুরস্কার প্রদান করেন।
সেনা প্রধান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, নাভানা গ্রুপের সিইও ওয়াহেদ আজিজুর রহমান,নাভানা লিমিটেড অপারেশন ডাইরেক্টর, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল আলম (অবঃ), টূর্ণামেন্ট কমিটি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী (অবঃ),ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন,কর্নেল এস এম শওকত আলী (অবঃ), প্রধান নির্বাহী অফিসার, আর্মি গল্ফ ক্লাব; লেফটেন্যান্ট কর্নেল মোঃ গোলাম মন্জুর সিদ্দিকী, সদস্য সচিব, আর্মি গল্ফ ক্লাবসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







