

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা পুরস্কার বিতরন করা হয়েছে।
বুধবার যশোর সেনানিবাসে সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন ও সদর দপ্তর ৬৬ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এই প্রতিযোগিতায় ৯ ই বেঙ্গল এর এনসি(ই) মো: তুহিন আল মামুন শ্রেষ্ঠ এ্যাথলেট এবং সদর দপ্তর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ইউপি ল্যান্স কর্পোরাল আব্দুল মোতালেব শ্রেষ্ঠ নবীন এ্যাথলেট হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া, সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া, সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ মার্চ ২০২২ তারিখ হতে শুরু হওয়া এই এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি ফরমেশনের অংশগ্রহণকারী এ্যাথলেটগণ বিভিন্ন ইভেন্টে অত্যন্ত উঁচুমানের ক্রীড়া নৈপুণ্য এবং উৎকর্ষতা প্রদর্শন করেন।



