Ad

ছিনতাইয়ে বাধা দেয়ায় খুন হন বুলবুল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
rPclQP2Dz9QYnEHdqYPtk22meBxwwL9jTiUG2IvB
Durbin News

রাজধানীর মিরপুরের দন্ত চিকিৎসক ডা. আহমেদ মাহী বুলবুল হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী বলে দাবি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই সংস্থাটি।

বুধবার (৩০ মার্চ) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বুলবুল হত্যার সঙ্গে জড়িতদের ছিনতাইকারী বলে দাবি করেন ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ছিনতাইকালে বাধা দেওয়ায় বুলবুলকে ছুরিকাঘাত করেন গ্রেপ্তাররা। পরে অতিরিক্ত রক্তক্ষরণ দেখে ছিনতাইকারীরা শুধু তার মোবাইলটি নিয়ে পালিয়ে যায়।

এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) রাতে মিরপুর, পল্লবী, সাভারের কাউন্দিয়ায় অভিযান চালিয়ে বুলবুল হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে বুলবুলের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. রায়হান ওরফে সোহেল আপন (২৭), রাসেল হোসেন হাওলাদার (২৫), আরিয়ান খান হৃদয় (২৩) ও সোলায়মান (২৩)।

ডিবি প্রধান জানান, বুলবুল চিকিৎসার পাশাপাশি ঠিকাদারি কাজ করতেন। প্রায় ১৫-২০ দিন আগে তিনি একটি সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ পান নোয়াখালীতে। এ জন্য গত রোববার (২৭ মার্চ) ভোরে নোয়াখালী যাওয়ার উদ্দেশে মিরপুরের বাসা থেকে বের হন তিনি। ভোর ৫টার দিকে তাকে বহনকারী রিকশাটি পশ্চিম কাজীপাড়ার বেগম রোকেয়া সরণিতে নাভানা ফার্নিচার শোরুম ও আমসিকো ফার্নিচার শোরুমের সামনে এলে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। তারা বুলবুলের সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তার ডান হাঁটুর ওপরে ছুরি দিয়ে আঘাত করে।

এ কে এম হাফিজ আক্তার আরও জানান, ছুরিকাঘাতের ফলে বুলবুলের ডান উরুতে গুরুতর জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ সময় তিনি চিৎকার করলে ছিনতাইকারীরা শুধু তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাকে বিহঙ্গ বাসের চালক ও চালকের সহকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডিবির এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার রায়হান আগেও ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

এই হত্যাকাণ্ডটি হত্যার পাশাপাশি ডাকাতির মামলা হিসেবে টার্ন করা হবে বলেও জানান এ কে এম হাফিজ আক্তার।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad