

ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ ও কুয়েত সশস্ত্র বাহিনীর মধ্যকার নবায়নকৃত দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।
বুধবার(৩০মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ড জেনারেল মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক এবং কুয়েত সেনাবাহিনীর পক্ষে মেজর জেনারেল ড. খালেদ আলী হাসান হাজী আল কান্দারী স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত চুক্তিটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোতায়েন,সুযোগ-সুবিধা ও আর্থিক সংশ্লিষ্টতা বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
২৬ মার্চ কুয়েত সশস্ত্র বাহিনীর তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকায় আগমন করেন। পরবর্তীতে ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত দুই দেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলদ্বয়ের মধ্যে প্রটোকল চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
কুয়েত থেকে আসা সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রসংশা করেন এবং দু দেশের মধ্যে আগামী দিনগুলোতে বন্ধুত্বপূর্ণ আচরণ অটুট থাকবে বলে আশা ব্যক্ত করেন।



