রাজধানীতে প্রচুর পরিমাণে ভেজাল ওষুধসহ ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

citytouch 728-X-90

তিনি জানান, গ্রেফতারদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।