

কক্সবাজারের আশ্রয় শিবির থেকে স্থানান্তরের জন্য দ্বিতীয় ধাপের ত্রয়োদশ দফায় আরও ১ হাজার ৭১৩ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ৫টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে বুধবার (৩০ মার্চ) ১ হাজার ৯৭ জনকে নৌবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচর নিয়ে যাওয়া হয় ।
বুধবার (৩০ মার্চ) ১ হাজার ৭১৩ জনকে নিয়ে চট্টগ্রামে পৌছে দেয় রোহিঙ্গাদের বহনকারী ২৭টি বাস। রাত পৌনে দশটায় চট্টগ্রামে পৌঁছে তারা।
২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবির থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়।
সর্বশেষ দ্বাদশ দফা পর্যন্ত কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ভাসানচরে স্থানান্তর করা হয় ২৪ হাজার ৫৭৮ জন রোহিঙ্গাকে।
এবার ত্রয়োদশ দফায় মোট ২৯ হাজার ৩৮৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।



