হেড অফ ডিজিটাল মিডিয়া


জনাব সুদত্ত চাকমা উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) নিযুক্ত লাভ করায় আজ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্মৃতি সমাধিতে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ৩২ নম্বর বাসভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে তাঁর মন্তব্য লিপিবদ্ধ করেন। এসময় বঙ্গবন্ধু স্মৃতি সৌধ ও যাদুঘর-এর প্রশাসনিক কর্মকর্তা ইয়াসমীন আক্তার, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কলাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত বড়ুয়া এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আগামিকাল ০২ তারিখ তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধে যথাযোগ্য মর্যাদায় সম্মান প্রদর্শন করার উদ্যোগ নিয়েছেন।জনাব সুদত্ত চাকমা ২৯ জানুয়ারি ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ২৬ ফেব্রুয়ারি ২০২০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদে নিযুক্তি লাভ করেন। তিনি বাংলাদেশ তথ্য কমিশনে ২৭ ফেব্রুয়ারি ২০২০ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত তথ্য কমিশনার (সচিব পদমর্যাদা) পদে নিযুক্ত ছিলেন। জনাব সুদত্ত চাকমা এর আগে অতিরিক্ত সচিব পযদমর্যাদায় ১২ ডিসেম্বর ২০১৭ থেকে ২৬ জানুয়ারি ২০২০ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়াধীন ইউএনডিপির অর্থায়নে এসআইডি-সিএইচটি প্রকল্প এবং সিএইচটি কমপ্লেক্স-এর জাতীয় প্রকল্প পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। জনাব সুদত্ত চাকমা ০৭ এপ্রিল ২০১৫ সাল থেকে ১১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত যুগ্মসচিব পদে ঢাকার বেইলি রোডে সরকারের সিএইচটি প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন। তিনি ১২ জানুয়ারি ২০০৯ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০১৩ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব এবং মাননীয় প্রতিমন্ত্রীর পিএস এর দায়িত্ব পালন করেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।