

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ১৩ জনকে দেশে পাঠানো হয়।অবৈধভাবে ভারতের ত্রিপুরায় গিয়ে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক শিশুসহ ১৩ জনকে সাজা শেষে ফেরত পাঠানো হয়েছে। ত্রিপুরা বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ২৩/৪/২০২৪ইং মঙ্গলবার আখাউড়া আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের দেশে পাঠানো হয়। পরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ ও থানা-পুলিশের হেফাজতে তাদের নিজ নিজ পরিবারের কাছে তুলে দেওয়া হয়। জানা গেছে, প্রতিবছরের মতো এবারও ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার নতুন বাজার থানাধীন ডুম্বুর লেকে কুম্ব মেলার আয়োজন করা হয়। গোমতী নদীর উৎস মুখে বাঁধ দিয়ে ডুম্বুর লেকে প্রতিবছর দুই দিনব্যাপী এ তীর্থ মেলা অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শিথিলতার সুযোগ নিয়ে শত শত বাংলাদেশি পানছড়ির দুদুকছড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ডুম্বুপাড়ের কুম্ব মেলায় অংশ নেয়। অনেকের মতো খাগড়াছড়ি জেলার দশ যুবক কুম্ব মেলা দেখতে যান। মেলা থেকে ওরা একটি গাড়িতে করে রাজ্যের রাজধানী আগরতলায় যাওয়ার পথে রাজ্যের গাড়িচালকের সঙ্গে ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই গাড়িচালক তারা বাংলাদেশি জেনে স্থানীয় বিশ্রামপুর থানা-পুলিশের কাছে তাদের নিয়ে হস্তান্তর করে। পরে রাজ্যের পুলিশ বাংলাদেশি দশ যুবককে অনুপ্রবেশের দায়ে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করে। আদালত কারাদণ্ড দিয়ে তাদের বিশালগর কেন্দ্রীয় কারাগারে পাঠান। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ১৩ জনকে দেশে পাঠানো হয়। অপরদিকে চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা নাহিদা আক্তার নামে এক নারী দুই শিশু সন্তানসহ বিনা পাসপোর্টে চিকিৎসার জন্য ভারতের আগরতলায় গিয়ে আটক হন। পরে ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির প্রায় চার মাস পর তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় আজ (মঙ্গলবার) দেশে ফেরত পাঠানো হয়। এ সময় আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম, ত্রিপুরা বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের কর্মকর্তা ওমর শরীফ, ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম, আইসিপি ক্যাম্প কমান্ডার মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।