

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেন রূপসী গার্মেন্টেসের শতাধিক কর্মী। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
আন্দোলনরতদ শ্রমিকরা জানান, চলতি মাসের ২০ তারিখে আমাদের গত ২ মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল মালিক পক্ষ। কিন্তু সে প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। বেতন চাইলেই মালিকপক্ষের লোক হয় ছাটাই, নয়তো মারধোর করে। এবার তিন মাসের বেতন না দিলে আমরা রাস্তা ছেড়ে যাবো না।


