

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা শূন্য। তবে এ সময়ের মধ্যে নতুন করে ৭৩ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ।
এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জনে। কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা রয়ে গেছে ২৯ হাজার ১২২ জনেই।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় ৮৮৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৩৯০টি।



