

আজ বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নতুন খতিব হিসেবে গহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমীনকে খতিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩ ফেব্রুয়ারি মারা যান। তার স্থলাভিষিক্ত খতিব হলেন মুফতি রুহুল আমিন।


