Ad

বন্ধু দেশগুলোর সঙ্গে মিলে কাজ করবে সেনাবাহিনী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
waofCtErVcOeSkGeTDsioj7AJRrtudi7EGP7DGDk
Durbin News

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করণে বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেলে এসএস শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৩১মার্চ) সকালে রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে ‘অনুশীলন টাইগার লাইটনিং-৩’এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ আহবান জানান।

জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন,বন্ধুপ্রতীম এই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সমঝোতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করাই হলো এই অনুশীলনের মূল লক্ষ্য। অনুশীলনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সমসাময়িক চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের কৌশল নির্ধারণে অংশগ্রহণকারীদের পারদর্শী করে তুলতে বাস্তবধর্মী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সমাপনী বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী অবদান রাখার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করণেও বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করে আসছে। ‘অনুশীলন টাইগার লাইটনিং’দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই অনুশীলন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি বিপসট এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড ও অরেগন ন্যাশনাল গার্ডসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন হেলেন জি লাফেভ এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল রেজিনাল্ড জি.এ. নিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমাপনী অনুষ্ঠানে বিপসট কমান্ড্যান্ট মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, অনুশীলনে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুশীলন টাইগার লাইটনিং-৩ গত ৬ মার্চ ২০২২ তারিখে শুরু হয়। সেনা সদর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে বিপসট কর্তৃক এই অনুশীলনটি আয়োজন করা হয়। অনুশীলনে মার্কিন প্যাসিফিক আর্মি কমান্ড এর ৩৪ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৮২ জন সেনাসদস্যসহ সর্বমোট ১১৬ জন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৭ ও ২০২১ সালে টাইগার লাইটনিং ১ ও ২ যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়। এরই ধারাবাহিকতায় এ বছর বাংলাদেশে টাইগার লাইটনিং-৩ অনুষ্ঠিত হলো।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad