Ad

শারীরিক প্রতিবন্ধীরা বোঝা নয় বরং গর্ব: প্রধানমন্ত্রী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
yVxc7YXXMiPoPkRwPaOXDb8WCqPKMeSpuSNsCWsS
Durbin News

খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী সন্তানদের সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা বোঝা নয়, বরং তাদের নিয়ে আমরা গর্ব করতে পারি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট ২০২২’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এ খেলার মধ্য দিয়ে তাদের (ফিজিক্যালি চ্যালেঞ্জড) যে খেলার প্রতি একান্ত আগ্রহ এবং খেলার যে শক্তি ও মেধা সেটাই প্রকাশ পেয়েছে। কাজেই আজকে ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা তারা আমাদের কোনো বোঝা নয়। তাদের নিয়ে আমরা গর্ব করতে পারি। তাদেরও আমরা আমাদের একজন মনে করি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।

বিভিন্ন সময় আন্তর্জাতিক ক্ষেত্রে ফিজিক্যালি চ্যালেঞ্জড খেলোয়াড়দের সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জডরা বেশি স্বর্ণ বিজয় করেছে। কারণ এরাই ২১৬টা স্বর্ণসহ অনেক ট্রফি বাংলাদেশেকে এনে দিয়েছে। আমাদের যারা সুস্থ তারা কিন্তু এটা পারেনি। পেরেছে আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জডরা। তাদেরকে আন্তরিক অভিনন্দন।

শেখ হাসিনা বলেন, এরা তো আমাদের সন্তান। তাদের সর্ব্বোচ্চ সহযোগিতা করতে হবে। এ কথা আমাদের সকলের মনে রাখতে হবে।

প্রধানমন্ত্রী বিত্তবানদের ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষেদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, চাকরি খাতে ১ শতাংশ কোটা আছে। কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষকে চাকরি দিলে তাদের সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধা দেওয়া হবে।

অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ফিজিক্যালি চ্যালেঞ্জড শিশু-কিশোরদের খেলাধুলার বিকাশে ১০ কোটি টাকার ফান্ড তৈরি করে দেওয়ার ঘোষণা দেন।

একই সঙ্গে তিনি বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড়দের ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

তাছাড়া টিমের অন্য সদস্যদেরও পুরস্কার দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad