জাতীয়


এসপি বাবুল আক্তারকে জামিন দিতে অস্বীকৃতি হাইকোর্টের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ মার্চ ২০২২, ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার

এসপি বাবুল আক্তারকে জামিন দিতে অস্বীকৃতি হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: ২০১৬ সালে স্ত্রী মাহমুদা খাতুন মিতু হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন দিতে অস্বীকৃতি জানিয়েছেন হাইকোর্ট। তবে এই মামলায় বাবুলকে কেন জামিন দেওয়া হবে না, রাষ্ট্রপক্ষের কাছে আগামী ২ সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা চেয়ে রুল জারি করা হয়েছে।


সোমবার বাবুল আক্তারের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও কাজী মোঃ ইজারুল হক আখন্দের বেঞ্চ এই রুল জারি করেন।


বাবুলের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, তার মক্কেলের হাইকোর্টের কাছে জামিন চাওয়ার কারণ হলো, প্রসিকিউশন তার স্ত্রী হত্যায় জড়িত থাকার অভিযোগের সাপেক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।


আদালতে বাবুল আক্তারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম।


২০১৬ সালের ৫ জুন বন্দরনগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলের বাসস্টপে নিয়ে যাওয়ার সময় মিতুকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর বাবুল বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়।


গত বছরের ১১ মে চট্টগ্রাম পিবিআই বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে তলব করে। এ সময় বাবুল গোয়েন্দাদের সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন এবং তাকে পিবিআইয়ের হেফাজতে নেওয়া হয়।


পরদিন মিতুর বাবা বাবুলকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাবুলকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়। একইসঙ্গে মিতুর বাবা অভিযোগ করে বলেন, এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বাবুল তার স্ত্রীকে হত্যা করেছেন।


বাবুল আক্তারকে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে ওইদিনই আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। তিনি এখন কারাগারে আছেন।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

‘যে যত ট্রলই করেন না কেন, সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তাঁকে নিয়ে যত ট্রল বা অপপ্রচারই হোক না কেন, সরকার শিক্ষার মানোন্নয়নের দায়িত্ব থেকে সরে আসবে না। তিনি বলেন, ‘আমাকে নিয়ে যারা ট্রল করল, তারা কেউ পরীক্ষার্থী না। সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ভিকারুননিসার মতো প্রতিষ্ঠানের কাউকে দেখিনি আন্দোলন করতে। এইভাবে আন্দোলন করে মিসগাইডেড করে কী একটা হ্যাভক (বিশৃঙ্খল পরিস্থিতি) সৃষ্টি করা হলো। স্পষ্টভাবে বলতে চাই, আমরা এসেছি, এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রলই করেন না কেন, যে যত অপবাদই দেন না কেন, সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না।’

চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

চীনের সঙ্গে বাংলাদেশের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে চায় বিএনপি। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী

জাতি ‘অর্ধকানা’ হয়ে গেলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

ডিউটি শেষে ঘুম, সকালে মিলল পুলিশ কর্মকর্তার লাশ

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকের নিজ কক্ষ থেকে উপপরিদর্শক (এসআই) আজিজুল হকের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।