

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে হয়। এতে অটোরিকশা চালক ও যাত্রীসহ ২ জন নিহত ও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার(০১ এপ্রিল) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হচ্ছে, কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবার অটোরিকশা চালক রমজান আলী (৫৫) ও যাত্রী বীরবাসিন্দা গ্রামের বাসিন্দা রীনা আক্তার (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা পিকআপটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থেলেই ২ জন নিহত হন।
আহত ৬ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত দুইটি গাড়ি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে পিকআপ চালক পালিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ ২টি যার যার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।



