

কোটা সংস্কার আন্দোলনের 'বাংলা ব্লকেড' কর্মসূচিতে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় বিসিএস,পিএসসি ও মেডিকেল প্রশ্নফাঁসে জড়িতদের বিচার চেয়ে প্লেকার্ড হাতে বিচারের দাবি জানায় তারা।আজ বুধবার (১০ জুলাই) বিকেলে এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশ্নফাঁসকারীদের বিচার চেয়ে স্লোগান দিতে থাকে।কোটা আন্দোলনের মধ্যেই গণমাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের চিত্র উঠে আসে। এতে দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়। এ প্রশ্নফাঁসের ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় ১৭ আসামি গ্রেপ্তার হয়েছে। এছাড়া কয়েকদিন আগেই জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন মেসেঞ্জারে সরাসরি মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস করার তথ্যও জাতীয় গণমাধ্যমগুলোতে উঠে আসে। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। প্রশ্নফাঁসের মতো গুরুতর রাষ্ট্রবিরোধী এই দুই ঘটনার বিচার চেয়ে কোটা আন্দোলনে ক্ষোভ প্রকাশ করে প্লেকার্ড হাতে দাঁড়াতে দেখা গেছে শিক্ষার্থীদের।লিখন ইসলাম নামের এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, বাংলাদেশের সব থেকে বড় পরাধীনতা যে এখনো মেধাবীদের কর্মসংস্থান, অর্থাৎ যে জায়গায় হাজারো মেধাবীদের রুটি ও রুজি জড়িত। সেই জায়গায় প্রশ্ন ফাঁস করছেন। তারা পুরো বাংলাদেশের অস্তিত্বের সাথে তারা বেঈমানি করে যাচ্ছে যা লজ্জাজনক ও দুখজনক। এজন্য আমরা কোটা সংস্কারের সাথে প্রশ্নফাঁসের সাথে জড়িত সকলের বিচার চাই।এছাড়া সিয়াম আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, সম্প্রতি গণমাধ্যমে বিসিএস পিএসসি ও মেডিকেল প্রশ্নফাঁসের খবর ভাসছে। এই চক্রে যারা জড়িত আছে তারা দেশ ও জাতির শত্রু। তারা দেশের শত্রু। মেধাবীদের শত্রু। কয়েকজন আইনের হাতে গ্রেফতার হলেও অনেক প্রভাবশালী ব্যক্তি ধরা ছোয়ার বাইরে। এই কুলাঙ্গারদের আইনের আওতায় আনতে হবে।এদিন সচিবালয় ও গুলিস্থান জিরো পয়েন্টে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের শিক্ষার্থীরা অবরোধ করে। পরে বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের কয়েক হাজার শিক্ষার্থীরা অংশ নেয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।