হেড অফ ডিজিটাল মিডিয়া
.jpg&w=3840&q=75)

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর মাঠ পর্যায়ের কার্যালয়সমূহের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনু্ষ্ঠান আজ ১১ জুলাই ২০২৪ তারিখে বেবিচক এর সদর দপ্তর ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ মোকাম্মেল হোসেন (Mr. Md. Mokammel Hossain) এবং সভাপতিত্ব করেন বেবিচক এর সম্মানীত চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী, জিইউপি, এনডিসি, পিএসসি (Air Commodore Sadikur Rahman Chowdhury, GUP, ndc, psc)। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এবং মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ অর্থাৎ বাংলাদেশের সকল বিমানবন্দর এর নির্বাহী পরিচালক/পরিচালক/ব্যবস্থাপকগণ এবং নির্বাহী পরিচালক সেমসু নিজ নিজ কার্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন। সচিব মহোদয় তাঁর বক্তৃতায় বলেন, এই চুক্তির মাধ্যমে আমরা আমাদের কর্মসম্পাদন করার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে থাকি এবং তার যথাযথ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকি। তিনি বলেন, বেবিচক অত্যন্ত সুনিপুণভাবে প্রতি বছর গৃহীত বিভিন্ন কার্যক্রমসমূহ বাস্তবায়ন করে থাকে। বেবিচক এর বিভিন্ন চলমান কাজের প্রশংসা করে তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রতি বছরের ন্যায় এই বছরও বেবিচক তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, চলমান প্রকল্পসমূহ টিম ওয়ার্ক এর মাধ্যমে এমনভাবে এগিয়ে নিতে হবে যেন এখানে জাতির পিতার স্বপ্নের এভিয়েশন হাব তৈরি করা সম্ভব হয়। এছাড়া অনুষ্ঠানের সভাপতি বেবিচক এর চেয়ারম্যান বলেন, প্রত্যেকে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে সব লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। তিনি বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং এর মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ সফলভাবে এপিএ বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনাল নির্মাণ, বিভিন্ন রানওয়ে সম্প্রসারণের কাজসহ চলমান বিভিন্ন প্রকল্পের কাজসমূহ দ্রুত গতিতে এগিয়ে চলছে। অবশেষে তিনি এপিএ বাস্তবায়নের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অন্যান্য সদস্যবৃন্দ, বেবিচক এর সকল সদস্য ও পরিচালক, সকল বিমানবন্দরের পরিচালক এবং ব্যবস্থাপকবৃন্দ।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।