হেড অফ ডিজিটাল মিডিয়া


সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে জানান অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত এই উপদেষ্টা।এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পূর্ণ গঠন করতে হবে। কোটা সংস্কার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের বিষয়টি জাতির সামনে প্রধান হয়ে এসেছে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়ছে। এটা একটা সুবিধা ভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে বিগত শৈরাচার ব্যাবস্থা।মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মতামত নিয়েই সামনের দিকে এগিয়ে যাবো আমরা এব্ং ভূয়া মুক্তিযুদ্ধাদের তালিকা সংষ্কার করা হবে বলে জানান তিনি।উল্লেখ্য যে, এর আগে গত বৃহস্পতিবার (৮ আগষ্ট) রাতে প্রধান উপদেষ্টা ড. ইউনুসসহ অন্তর্বর্তী সরকারের ১৬ সদস্য শপথ নেন। সে সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম ঢাকার বাইরে থাকায় শপথ গ্রহন করতে পারে নাই। পরে তিনি ১৪ অক্টোবর তিনি শপথ গ্রহন করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন।এসময় আর ও উপস্থিত ছিলেন -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ, আশুলিয়া থানার পক্ষে পুলিশ পরিদর্শক নির্মল কুমার দাস সহ প্রমুখ।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।