

ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার(২১আগস্ট) রাত ১১ টার দিকে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করে। পরবর্তীতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায়সাহেব প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে আবার বিক্ষোভ বিক্ষোভ শুরু করে। মিছিলে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা- 'অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'ভারতীয় দালালেরা, হুঁশিয়ার, সাবধান'। 'দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা'। 'ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', 'পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি', দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ' সহ নানা স্লোগান দিতে থাকেন।পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, মোদিরও বৌ নাই, হাসিনারও জামাই নাই। এখন হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই মোদির কালো হাত দেশের ছাত্র সমাজ গুড়িয়ে দিবে। মোদির সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা রুখে দাঁড়াবে। খুনি হাসিনা পালিয়ে ভারতে গিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এবার ভাতে মারবে না, পানিতে মারার পরিকল্পনা করছে। আমরা যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজ সবসময় প্রস্তুত আছি। বিক্ষোভে ইসলামিক স্টাডিজে শিক্ষার্থী নূর নবী বলেন, ভারতীয় শক্তি খুনি হাসিনার পক্ষ নিয়ে আমাদের ওপর অত্যাচার চালিয়েছিলো। তাদের সঙ্গে লড়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছিলাম। এবার তারা বাঁধ খুলে দিয়ে আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করার পায়তারা করছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, ছাত্র জনতা ছেড়ে দেবে না। সরকারকে বলতে চাই, আন্তর্জাতিক নদীর পানি বন্টনের ন্যায্য হিস্যা আমাদের পেতে হবে। ভারতে বসে খুনি হাসিনা মুদিকে সাথে নিয়ে যে গভীর ষড়যন্ত্র করতেছে তা এদেশের ছাত্রসমাজ শক্ত হাতে প্রতিহত করবে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।