

পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হচ্ছে সেটি নিশ্চিত করতে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার পর জানানো হবে পবিত্র মাহে রমজান মাস।
যদিও শুক্রবার চাঁদ দেখা যাওয়ায় আজ শনিবার থেকেই রোজা শুরু হয়েছে সৌদি আরবে।
বাংলাদেশে আজ চাঁদ দেখা গেলে শনিবার রাতে তারাবি নামাজ আদায় ও শেষ রাতে সেহরি খেয়ে রোববার প্রথম রোজা রাখবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারি জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জানান, সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
তিনি আরও জানান, দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।



