জাতীয়
মাদকবিরোধী অভিযানে ঢাকায় আটক ৪৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
১ এপ্রিল ( শুক্রবার) সকাল ৬টা থেকে ২ এপ্রিল (শনিবার) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা, ১৬ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ৫ বোতল ফেনসিডিল ও ১১টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
৮ লাখ ভবন ধসেপড়ার শঙ্কা, করণীয় কী?
সাম্প্রতিক ভূমিকম্পগুলোও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ আশপাশের এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। এতে বেশ কিছু ভবন হেলে পড়ে এবং সারা দেশে ১০ জনের প্রাণহানি ঘটে। আহত হন শত শত মানুষ। এরপরও দেশের বিভিন্ন স্থানে একাধিক ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাল জাতীয় সংসদ
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। মঙ্গলবার সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাব উত্থাপন করলে তা ডেপুটি স্পিকার কায়সার কামাল কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

হঠাৎ কেন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী?
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

.jpg)






