Ad

এ আর রহমানসহ সব শিল্পীদের কর সুবিধা দিল এনবিআর

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
cxJ9w0ransZpUiPXWtsGYBJJgpTK1o4u9eVVPLpn
Durbin News

‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড’ অনুষ্ঠানে অংশগ্রহণ করা সব দেশি-বিদেশি শিল্পী ও কলাকুশলীদের ফি বা পারিশ্রমিকসহ বিভিন্ন খরচের ওপর প্রযোজ্য আয়কর মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অনুষ্ঠানে অস্কারজয়ী কিংবদন্তি সংগীতজ্ঞ এ আর রহমানসহ দেশী-বিদেশি দুই শতাধিক শিল্পী ও কলাকুশলী অংশগ্রহণ করেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো.রহমাতুল মুনিম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়। ২৮ মার্চ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

শনিবার (২ এপ্রিল) এনবিআরের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

এনবিআরের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দেশি-বিদেশি শিল্পী ও কলাকুশীদের অংশগ্রহণে ২৯ মার্চে আয়োজিত অনুষ্ঠানের জন্য অংশগ্রহণকারীদের ফি বা পারিশ্রমিক, আবাসন বা হোটেল ভাড়া, বিমান ভাড়া, যাতায়াতসহ অন্যান্য খরচের ওপর প্রযোজ্য সব প্রকার আয়কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হলো।

এছাড়া অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কর্তৃক অনুষ্ঠানের জন্য বিদেশ থেকে আমদানি তথ্য বিভিন্ন যন্ত্রপাতি, সাউন্ড সিস্টেমস, লাইট, এলইডি স্ক্রিন, স্টেজ নির্মাণ সামগ্রী ও আতশবাজী সামগ্রীর ওপর আরোপণীয় উৎস আয়কর এবং টেলিভিশন প্রোডাকশন ব্যয়ের ওপর আরোপণী সব প্রকার আয়কর হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে শর্ত রয়েছে, কর অব্যাহতিপ্রাপ্ত অর্থ দেশের ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে ব্যয় করতে হবে। এ আদেশ ২৮ মার্চ থেকে কার্যকর ধরা হয়েছে।

মঙ্গলবার (২৯) মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ শীর্ষক মেগা কনসার্ট। এতে ২৪০ জনের বহরসহ অংশ নিয়েছেন সংগীতজ্ঞ এ আর রহমান। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান করেছেন। এর পাশাপাশি ৩৫টি গান পরিবেশন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হয় এ কনসার্ট। এতে এ আর রহমানের আগে পারফর্ম করেন বাংলাদেশের কালজয়ী ব্যান্ড মাইলস ও ফোকসম্রাজ্ঞী মমতাজ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিবির আয়োজনে ২০২০ সালের মার্চে হওয়ার কথা ছিল ‘মুজিববর্ষ কনসার্ট’। করোনার কারণে সেই অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। করোনার প্রকোপ কমায় এবার ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড’ নামে সেই কনসার্ট ফের আয়োজনের সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad