জাতীয়


সৈয়দপুরে শপিং ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন, রবিবার

সৈয়দপুরে শপিং ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
নীলফামারীর সৈয়দপুরে রাস্তার পাশে শপিং ব্যাগে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।গত শনিবার (২৮ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া পালপাড়া থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা যায়।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে এলাকাবাসী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময়ে রাস্তার পাশে একটি শপিং ব্যাগ মোড়ানো অবস্থায় দেখতে পায়। তা দেখে স্থানীয়রা এগিয়ে গিয়ে ব্যাগটি উদ্ধার করে সেখানে এক নবজাতকের মরদেহ দেখতে পায়। তা দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে।সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তার পাশে শপিং ব্যাগে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।