

করোনা ভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি গত ২৪ ঘন্টায়। তবে এই একদিনে সারাদেশে ৫৬ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জনেই রয়ে গেছে।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭১৪ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৮ শতাংশ।
শনিবার (০২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ৯১৪ জন।
গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহের বিপরীতে ৬ হাজার ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। মহামারির শুরু থেকে মোট শনাক্তের হার ১৪ দশমিক ১০ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।



