

কয়েকদিন আগেও ইলিশের দাম কিছুটা কমলেও ইদানিং পূজা উপলক্ষে সরকার ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানী করছে এ খবরে সারা দেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুরে নতুন করে বাজারে ইলিশের দাম আরো বাড়তে শুরু করেছে। তবে, খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুরের কতিপয় আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীদের কারসাজীতে ইলিশ মাছের দাম বেড়েছে। আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা আসছে। কাজেই আর কয়েকদিনেও যদি ইলিশ খেতে না পারেন তা’হলে তাদের স্বপ্ন গুড়েবালিই থেকে যাবে। যার ফলে সৈয়দপুরের মানুষজন সিন্ডিকেটের কারণে বাজারে ইলিশের চড়া দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযানের দাবি জানিয়েছেন। সৈয়দপুর কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তরের দুলু, বোতলাগাড়ি ইউনিয়নের বাবুল, সৈয়দপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাজীপাড়ার মান্নান নামের ক্রেতারা জানান, আমরা দেশের মানুষ জাতীয় মাছ ইলিশ খেতে পারি না। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকার গঠন ও মৎস্য উপদেস্টার বক্তব্য অনুযায়ী ইলিশ মাছ দেশের মানুষ খাবে যার জন্য রপ্তানী করা হবে না শুনে আশায় বুক বেঁধে ইলিশ মাছ কিনতে এসে চড়া দামের কারণে কিনতে না পারায় সে আশায় গুড়েবালি দেখা দিয়েছে। উচ্চ বিত্বের মানুষজন ইলিশ খেতে পারলেও নিম্ন আয়ের মানুষজনের কাছে ইলিশ কেনা যেনো স্বপ্নের মতো। যদিও আড়ৎদার ও খুচরা বিক্রেতারা বলছেন ইলিশ কম ধরা পড়ছে এবং আড়ৎগুলোতেই ইলিশের দাম চড়া। গতকাল রবিবার সকালে সৈয়দপুরের বাজার ঘুরে দেখা গেছে, ৭-৯শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৬ শ’ টাকা কেজি দরে। ১ কেজি থেকে দেড় কেজি ইলিশের কেজি চলছে ১৮শ’ থেকে ২২শ’ টাকা। স্থানীয় আড়ৎদার আইনুল জানান, ইলিশ কম ধরা পড়ছে। তাছাড়া মোকামেই ইলিশ মাছের দাম চড়া। এসময় মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, ৪শ’ গ্রাম ইলিশের কেজি পাইকারী ১২শ’ টাকা করে বিক্রি করছেন। ৮-৯শ’ গ্রাম ওজনের ইলিশ ১৬৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন এবং ১ কেজি থেকে সোয়া কেজি ওজনের ইলিশ বিক্রি করছেন ১৮শ’ টাকা করে। বাজারে সিন্ডিকেটের কারণে ইলিশের দাম চড়ার ব্যাপারে তা’ নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানের ব্যাপারে কথা হলে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিকী জানান, আমরা অতি দ্রুত খোঁজ-খবর নিয়ে অভিযান পরিচালনা করবো।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।