হেড অফ ডিজিটাল মিডিয়া


সজীব ওয়াজেদ জয় শিগগিরই ভারত সফরে যাচ্ছেন এবং এই সফরে তিনি তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, শেখ হাসিনার দেশত্যাগের পর এটিই হবে মা-ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। জয় তাঁর সফরে নয়াদিল্লির পাশাপাশি কলকাতাও যেতে পারেন বলে জানা গেছে।সূত্র অনুযায়ী, সম্প্রতি জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং বাংলাদেশের পাসপোর্ট বাতিল হওয়ার পর তিনি নতুন মার্কিন পাসপোর্টের জন্য আবেদন করেছেন।এই সফরটি এমন সময় হচ্ছে, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। গত ১২ মে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে দেয়, ফলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পথ কার্যত বন্ধ হয়ে যায়। এর আগে, ১০ মে সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সব অনলাইন ও অফলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, দলের বিরুদ্ধে চলমান বিশেষ সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে মামলার রায় না হওয়া পর্যন্ত সকল প্রচার-প্রচারণা, মিছিল-মিটিং, গণমাধ্যমে উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ থাকবে।উল্লেখ্য, শেখ হাসিনা গত ৫ আগস্ট ২০২৪ তারিখে দেশ ত্যাগ করে ভারতে চলে যান। তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ রক্ষা করলেও, সরাসরি কারও সঙ্গে সাক্ষাৎ করেননি।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।