

২০২৫ সালের হজ পালনের উদ্দেশ্যে ৬৮ হাজার ২৮০ জন বাংলাদেশি হজযাত্রী ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে ৪ হাজার ৫৮৩ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৬৩ হাজার ৬৯৭ জন বেসরকারি ব্যবস্থাপনায় মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছেন। বুধবার (২৮ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯২টি ফ্লাইটে ৩৫ হাজার ২৪৬ জন, সাউদিয়া এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৪ হাজার ৩৮৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।তবে হজ পালন করতে গিয়ে মক্কা ও মদিনায় এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন হজযাত্রী। এদের মধ্যে ১১ জন পুরুষ এবং একজন নারী। মক্কায় মারা গেছেন ৬ জন এবং বাকি ৬ জনের মৃত্যু হয়েছে মদিনায়।গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইট উদ্বোধন করেন। ওইদিন রাত ২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করে।এ বছর হজে অংশ নিতে মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় আছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি ফ্লাইট, সাউদিয়া ৮০টি এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইট পরিচালনা করবে। সব মিলিয়ে মোট ২৩২টি প্রাক্-হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়া হবে। এসব ফ্লাইট ৩১ মে পর্যন্ত চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১০ জুন থেকে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।