

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বাস সার্ভিস চালু করেছে, যা আজ মঙ্গলবার (৩ জুন) থেকে শুরু হয়ে চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও ঘরমুখো মানুষের ঈদযাত্রা সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক করার লক্ষ্যে এই ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করা হয়েছে। এবারে এই বিশেষ সেবায় নিয়মিত রুটের বাইরে চলবে প্রায় ৬৫০টি অতিরিক্ত বাস। ঢাকা ও আশপাশের এলাকা থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় যাত্রী পরিবহন করবে এসব বাস।এর আগে, গত ২৪ মে থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার (২ জুন) রাজধানীর মতিঝিলে অবস্থিত বিআরটিসির প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। বিআরটিসির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা সভায় সভাপতিত্ব করেন।সভায় বিআরটিসি চেয়ারম্যান জানান, যাত্রীদের যাত্রা যাতে স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়, সে জন্য সময়ানুযায়ী বাস ছাড়ার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না এবং কোনোভাবেই বিআরটিএ নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না। যাত্রীসেবার মান বাড়াতে বাস চলাচলের পূর্বে কারিগরি বিভাগ থেকে প্রতিটি গাড়ির ফিটনেস পরীক্ষা করে সার্টিফিকেট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে করে যাত্রাপথে কোনো গাড়ি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে না পড়ে।নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাত্রা সহজতর করতে প্রতিটি বাসে চালকের নাম, মোবাইল নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং বিআরটিসির প্রধান কার্যালয়ের কন্ট্রোল রুম নম্বর সম্বলিত একটি স্টিকার লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে যাত্রীরা প্রয়োজনীয় তথ্য সহজেই জানতে পারবেন এবং কোনো সমস্যা হলে সরাসরি বিআরটিসিকে অবহিত করতে পারবেন।আরও জানানো হয়, যাত্রীসেবার মান উন্নয়ন এবং সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে বিআরটিসির প্রধান কার্যালয় এবং সকল ডিপো ইউনিটে ২৪ ঘণ্টা চালু থাকবে কন্ট্রোল রুম। যেকোনো অভিযোগ, পরামর্শ বা জরুরি প্রয়োজনে যাত্রীরা নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন – টেলিফোন: ০২-৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪।সভায় আরও উপস্থিত ছিলেন করপোরেশনের পরিচালক প্রশাসন ও অপারেশন মো. রাহেনুল ইসলাম, পরিচালক কারিগরি কর্নেল কাজী আইয়ুব আলী, জেনারেল ম্যানেজার (জি.এম.), ডেপুটি জেনারেল ম্যানেজার (ডি.জি.এম.), অপারেশন বিভাগের বিভিন্ন কর্মকর্তা সহ বিআরটিসির সকল ডিপো ও ইউনিট প্রধানগণ, যারা ভার্চুয়াল ভিডিও কনফারেন্স মারফত সভায় অংশগ্রহণ করেন।বিআরটিসি আশা করছে, তাদের এই ঈদ স্পেশাল সার্ভিসের মাধ্যমে সারা দেশের মানুষ নিরাপদ, সাশ্রয়ী ও নির্বিঘ্নে ঈদযাত্রা সম্পন্ন করতে পারবেন। সকল যাত্রী যেন নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন—এটাই তাদের মূল লক্ষ্য।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।