হেড অফ ডিজিটাল মিডিয়া


দেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা—তিনটি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন ভয়ভীতি, দমনপীড়ন ও বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখে ভোটারবিহীন নির্বাচন সম্পন্ন করে।এই মামলায় আসামিদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন, নির্বাচন প্রক্রিয়াকে দলীয় স্বার্থে নিয়ন্ত্রণ এবং জনগণের ভোটাধিকার হরণ করার অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, এ কে এম নূরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের সাবেক আইজিপিরাও।তিনটি নির্বাচন নিয়েই বিএনপি দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে—২০১৪ সালের নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, ২০১৮ সালের ‘ভোটের আগের রাতে ভোট’ ও ২০২৪ সালের ‘আমি আর ডামি’ নাটকীয়তা নিয়ে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এই মামলার প্রেক্ষাপট তৈরি হয়।বর্তমানে মামলার তদন্ত চলছে, ইতিমধ্যে এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টের রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পথ সুগম হয়েছে, এবং সেই প্রেক্ষাপটে জাতীয় ঐকমত্য কমিশনের নির্দেশনায় এই মামলার তদন্ত শুরু হয়েছে।এই মামলা শুধু নির্বাচনী অনিয়ম নয়, বরং গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থায় আস্থাহীনতার প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।