Ad

রমজানের প্রথম দিনের যানজটে নাজেহাল রাজধানীবাসী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
LxArULyRnFfSHx47e2cfwDSig0Y2O0dYSLuowAGO
Durbin News

রাজধানীবাসীর জন্য যানজট এখন নিত্য দিনের সঙ্গী। তবে রমজান মাসের যানজট মানেই রাজধানীবাসীর জন্য বিরক্তিকর বিষয়। রমজানের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে সকাল থেকেই তীব্র যানজট পরিলক্ষিত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছে সর্বস্তরের সাধারণ মানুষ।

রবিবার (০৩ এপ্রিল) রাজধানীর মিরপুর-১, মিরপুর-১০, টেকনিক্যাল মোড়, সোহরাওয়ার্দী মেডিকেল গেট, আসাদ গেট, সাইন্সল্যাব, ফার্মগেট এলাকা ঘুরে দেখা মিলে তীব্র যানজটের।

এদিকে, টঙ্গী থেকে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সকাল ৮:৩৫ মিনিটে বাসে উঠেন ষাটোর্ধ্ব মতিউর রহমান। কিন্তু টঙ্গী থেকে বাসে উঠার পর তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন দূর্বিন নিউজের কাছে।

এ সময় আবেগ আপ্লূত হয়ে ক্যান্সার আক্রান্ত মতিউর রহমান বলেন, ”ইচ্ছা ছিল মুসলিম জাতির জন্য ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের মাস রমজানের প্রথম রোজাটি রাখার। কিন্তু আব্দুল্লাহপুর আসার পর বুঝতে পারি যে আমার পক্ষে এই তীব্র গরম আর যানজটে রোজা রাখাটা সম্ভব না। তাই রোজা ভেঙ্গে ফেলেছি ।

বাংলামোটরের এক রিক্সাচালক সুমন জানান , ‘’এই জ্যামের মধ্যে রিক্শা চালিয়ে জীবন চালাই।যে গরম এর মধ্যেও রোজা ছাড়ি নাই। তবে এই রকম জ্যাম হলে রোজা রাখা সম্ভব না।’

যানজটের ভুক্তভোগী আরোও অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা শহরের যানজট প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে । যদি এমন পরিস্থিতি চলমান থাকে এবং ইদের কেনাকাটা পুরোপুরি শুরু হয় তাহলে জনসাধারণের দূর্ভোগ চরমে উঠবে বলেও ধারণা করছেন তারা। এ সময়, যানজট নিরসনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদি কিছু পদক্ষেপের মাধ্যমে চলতি রমজানে কিছুটা ধকল কমাতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান ভুক্তভোগী নাগরিকদের।

এ বিষয়ে একজন ট্রাফিক সার্জেন্ট বলেন , রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় সবসময়ই যানজট থাকে এর অন্যতম কারণ - লেনের গাড়ি সঠিক মতো চলাচল না করা। একইভাবে আজকেও বিভিন্ন পয়েন্টে যানজট রয়েছে।

তবে সন্ধ্যার আগে যানজট কমে আসবে বলে মন্তব্য করেছেন একাধিক ট্রাফিক পুলিশের সদস্যরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad