Ad

রমজানে নিত্যপণ্যের ভেজাল রোধে বিএসটিআই'র বিশেষ পদক্ষেপ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
pEJhlORvBlbNhm2H3aj72hWXhgFDRGhCinO1vt90
Durbin News

প্রতি বছর রমজান এলেই বেপোরায়া হয়ে ওঠে কিছু অসাধু ব্যবসায়ী। নিত্যপণের দাম বৃদ্ধির পাশাপাশি পণ্যে মেশানো হয় ভেজাল। বিপরীতে ভোক্তা অধিকার সংরক্ষণের কাজে নিয়োজিত তদারকি সংস্থাগুলোও একেবারে চুপ করে বসে থাকে না। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে বাজার নিয়ন্ত্রণ ও পণ্যের মান ঠিক রাখার চেষ্টা করে। এই ধারাবাহিকতায় এবারও রমজান মাস উপলক্ষে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে বিশেষ পদক্ষেপ নিয়েছে দেশের একমাত্র জাতীয় মান প্রণয়নকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বিএসটিআই সূত্রে জানা যায়, এবার পবিত্র রমজান মাসের পুরো সময় তারা পণ্যের মান নিয়ন্ত্রণ, নকল ও নিম্নমাণের পণ্য উপৎপাদন ও বাজারজাতকরণ, এবং পণ্যের ওজনে কারচুপি রোধে কাজ করবে। এজন্য বছরের অন্যান্য সময়ের তুলনায় অতিরিক্ত ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হবে। ছুটির দিনেও এই কার্যক্রম চলমান থাকবে। এছাড়া ইফতার, ফলমূল বিক্রি ও সরবরাহ প্রতিষ্ঠানগুলোর উপর আলাদা নজরদারি বৃদ্ধি করা হবে। জনসচেতনতা বৃদ্ধিতেও চালানো হবে ব্যাপক প্রচার প্রচারণা।

রমজান উপলক্ষে নিজেদের গৃহীত বিশেষ কার্যক্রম সম্পর্কে জানাতে শনিবার (২ এপ্রিল) একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করে বিএসটিআই। শিল্প মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্পমন্ত্রী জানান, সারা বছর ভোগ্যপণ্যের ভেজাল রোধে সোচ্চার বিএসটিআই। এজন্য সংস্থাটি দেশের প্রতিটি জেলা-উপজেলায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থাকে। রমজান মাস উপলক্ষে প্রতিষ্ঠানটি এবার বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

পদক্ষেপগুলো হলোঃ

পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরীতে স্বাভাবিক কার্যদিবসের পাশাপাশি ছুটির দিনেও নিত্যপণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চতকরণ ও কারচুপি রোধে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

ঢাকা মহানগরীর পাশাপাশি দেশে সকল জেলা ও উপজেলায় প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এজন্য বিএসটিআই'র সকল কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এতে জেলা ও উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিত্যপণ্য ভেজাল রোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসাধারণকেও সচেতন করা প্রয়োজন। তাই এই বিষয়ে সচেতনতা বাড়াতে গণমাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

নিত্যপণ্যের পাশাপাশি ফলমূলে ফরমালিন রোধেও ব্যবস্থা গ্রহণ করে বিএটিআই। ফলে আমদানিকৃত ফলমূলে এখন আর ফরমালিনের উপস্থিতি তেমন একটা দেখা যায় না।

এছাড়া, পবিত্র রমজান মাসে মানসম্মত খাদ্য ও পানীয় বিশেষ করে মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার, কার্বোনেটেড বেভারেজ, সিরাপ, ড্রিংকস, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডুলস, ইনস্ট্যান্ট নুডুলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট এবং ইফতার সামগ্রী বিক্রি ও বিতরণের ওপর নজরদারি করবে বিএসটিআই।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad