

গত ২৪ ঘন্টায় সারাদেশে ৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে তবে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭৭০ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ।
রোববার (০৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারও মৃত্যু না হওয়ার ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জনেই অপরিবর্তিত রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


