Ad

নার্স নিয়োগের নামে প্রতারণা; কোটি টাকা আত্মসাৎ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
3aO1yrHrD9mWjxPKs7b4UXjmgXu8ULbmzzIYN1Gk
Durbin News

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স নিয়োগের ভুয়া নিয়োগপত্র দিয়ে একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। চক্রটির মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার আ্যন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- এমরান হোসেন (৪১) ও আহম্মেদ উল্লাহ ফয়সাল (২৭)। তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্রের ফটোকপি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় লেখা সম্বলিত প্যাডে এক লাখ ৫০ হাজার টাকার রশিদ ও স্বাস্থ্য অধিদপ্তরের সিল উদ্ধার করা হয়।

সোমবার সকালে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো.নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএসএমএমইউতে সিনিয়র স্টাফ নার্সের পরীক্ষায় অংশ নিতে এসে প্রতারক চক্রের হোতা এমরান হোসেনের সঙ্গে পরিচয় হয় সাদিয়া আক্তার নামের একজন ভুক্তভোগীর। এমরান নিজেকে ইমন হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগে কর্মরত হিসেবে পরিচয় দেন। তিনি সাদিয়াকে সেখানে সিনিয়র স্টাফ নার্স হিসেবে নিয়োগ পাইয়ে দিতে পারবেন বলে জানান। সাদিয়া সরল বিশ্বাসে প্রলুব্ধ হয়ে এমরান হোসেনকে বিভিন্ন সময়ে মোট দেড় লাখ টাকা দেন। এরপর এমরান তাকে একটি ভুয়া নিয়োগপত্র দেন।

এডিসি নাজমুল বলেন, পরবর্তীকালে ভিকটিম নিয়োগপত্র নিয়ে বিএসএমএমইউতে যোগ দিতে গেলে কর্তৃপক্ষ নিয়োগপত্রটি ভুয়া বলে জানায়। এরপর ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। মামলাটি তদন্তকালে গোয়েন্দা বিভাগ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টার ও ফার্মগেট এলাকা থেকে এমরান ও ফয়সালকে গ্রেফতার করে।

প্রতারকদের অপরাধের মোটিভ সম্পর্কে ডিবির এই কর্মকর্তা বলেন, প্রতারক চক্রটি প্রথমে সাধারণ চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে। এরপর তাদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায়। পরবর্তীকালে তাদের সঙ্গে সখ্য গড়ে তুলে বিশ্বস্ততা অর্জন করে। সাধারণ চাকরিপ্রত্যাশীরা প্রতারকদের কৌশল বুঝতে না পেরে তাদের ফাঁদে পা দেন। তারা প্রথমে প্রার্থীর কাছ থেকে চুক্তির কিছু টাকা নেয়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ভুয়া নিয়োগপত্র বানিয়ে কৌশলে চুক্তির বাকি টাকাও হাতিয়ে নেয়। এরপর তারা প্রার্থীকে নির্দিষ্ট তারিখে নিয়োগপত্র নিয়ে প্রতিষ্ঠানে যোগ দিতে বলে একেবারে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad