
নিউজ কো-অর্ডিনেটর
.png&w=3840&q=75)

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ৮ খণ্ডে প্রকাশিত এ প্রতিবেদনে রয়েছে কমিশনের সুপারিশ, জুলাই জাতীয় সনদ, রাজনৈতিক দল ও জোটগুলোর মতামত, বৈঠকের সারসংক্ষেপ, বিভিন্ন নথিপত্র এবং জনমত জরিপের ফলাফল।মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্রতিবেদনের সব খণ্ড সরকারের সংস্কার সংক্রান্ত ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। একই ওয়েবসাইটে জাতীয় ঐকমত্য কমিশনের পাশাপাশি মোট ১১টি সংস্কার কমিশনের সব প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে।অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার গঠনের পর গত বছরের অক্টোবর থেকে ধাপে ধাপে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়। প্রথম ধাপে গঠিত ৬টি কমিশনের কার্যক্রমের শেষ দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রীয়াজকে সহ-সভাপতি করে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন।পরবর্তী সময়ে পাঁচটি কমিশনের প্রধানদেরও কমিশনের সদস্য করা হয়। তবে বিচার বিভাগ এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের অপারগতার কারণে তাঁদের পরিবর্তে ওই দুই কমিশনের জ্যেষ্ঠ সদস্যরা সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।এই বছরের ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে নিয়ে ধারাবাহিক সংলাপের মাধ্যমে ৩১ জুলাইয়ের মধ্যে প্রণয়ন করা হয় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। গত ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সনদটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।ইতোমধ্যে কমিশনের সুপারিশের আলোকে সরকার ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’ জারি করেছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।