

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
৩ এপ্রিল (রোববার) সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪৮৬৩ পিস ইয়াবা, ১১০ পুরিয়া হেরোইন ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করেছে পুলিশ।


