জাতীয়


দেশের সব ঘরে আলো জ্বলছে,ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ মার্চ ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার

দেশের সব ঘরে আলো জ্বলছে,ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎপৌঁছে দিয়ে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২১ মার্চ পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের মাধ্যমে দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানিয়েছেন। ঢাকার বিদ্যুৎ ভবনে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধায় আনার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। সেই লক্ষ্য অনুযায়ী পার্বত্য অঞ্চল থেকে দুর্গম চরাঞ্চল এরই মধ্যে বিভিন্ন প্রক্রিয়ায় বিদ্যুৎ সুবিধার আওতায় চলে এসেছে।


প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে সন্দ্বীপ, রাঙ্গাবালি, হাতিয়া, তিস্তা, যমুনার চরাঞ্চলসহ দেশের সব চর ও দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সরকার। উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে দূষণমুক্ত পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের মাধ্যমে নতুন দিগন্তে যাচ্ছে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় কোনো দেশ হিসেবে শতভাগ মানুষের ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিচ্ছে বাংলাদেশ। এছাড়া সাত লাখ ৭১ হাজার মানুষের ছোট দেশ ভুটান তাদের শতভাগ নাগরিকের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।


বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, দেশকে শতভাগ বিদ্যুতায়নে আনতে বিদ্যুতের আলো পৌঁছে গেছে দুর্গম চরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে। এছাড়া নদ-নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবল টেনেও নেওয়া হয়েছে সংযোগ। যেসব স্থানে বিদ্যুতের লাইন নেওয়া দুঃসাধ্য সেখানে সোলার প্যানেল বসিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

‘যে যত ট্রলই করেন না কেন, সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তাঁকে নিয়ে যত ট্রল বা অপপ্রচারই হোক না কেন, সরকার শিক্ষার মানোন্নয়নের দায়িত্ব থেকে সরে আসবে না। তিনি বলেন, ‘আমাকে নিয়ে যারা ট্রল করল, তারা কেউ পরীক্ষার্থী না। সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ভিকারুননিসার মতো প্রতিষ্ঠানের কাউকে দেখিনি আন্দোলন করতে। এইভাবে আন্দোলন করে মিসগাইডেড করে কী একটা হ্যাভক (বিশৃঙ্খল পরিস্থিতি) সৃষ্টি করা হলো। স্পষ্টভাবে বলতে চাই, আমরা এসেছি, এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রলই করেন না কেন, যে যত অপবাদই দেন না কেন, সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না।’

চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

চীনের সঙ্গে বাংলাদেশের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে চায় বিএনপি। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী

জাতি ‘অর্ধকানা’ হয়ে গেলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

ডিউটি শেষে ঘুম, সকালে মিলল পুলিশ কর্মকর্তার লাশ

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকের নিজ কক্ষ থেকে উপপরিদর্শক (এসআই) আজিজুল হকের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।